ডাক পেলেন সোহাগ গাজী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। গত সোমবার ঘোষিত ২২ সদস্যের প্রাথমিক দল থেকে বেছে নেওয়া ১৪ জনের মধ্যে একমাত্র চমক সোহাগ গাজী। জাতীয় লিগের প্রথম রাউন্ডে একই ম্যাচে শতরান ও বল হাতে হ্যাটট্রিকের পুরস্কারটা হাতে-হাতেই পেয়ে গেলেন এই তরুণ অলরাউন্ডার। আবুল হাসান এর আগে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট দলে ডাক পেলেন। যেকোনো ফরম্যাটেই জাতীয় দলে সোহাগ গাজীর এই প্রথম প্রবেশ।বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিক, নাসির হোসেন, নাজিমউদ্দিন, শাহদাত হোসেন, রুবেল হোসেন, মো. ইলিয়াস, আবুল হাসান, নাঈম ইসলাম, সোহাগ গাজী।