ডাক পেয়েছেন রোহিত-যাদব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের টেস্ট দলে ডাক পেয়েছিলেন আগেও। কিন্তু এখনো অভিষেক হয়নি রোহিত শর্মার। তবে সেটা হয়ে যেতে পারে শিগগিরই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে আবার ডাক পেয়েছেন রোহিত। চোট কাটিয়ে দলে ফিরেছেন উমেশ যাদব। আর প্রথমবারের মতো ডাক পেয়েছেন সামি আহমেদ। তবে ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ালেও ডাক পাননি জহির খান। দল থেকে বাদ পড়েছেন হরভজন সিং, অশোক দিন্দা ও সুরেশ রায়না। আর চোটের জন্য দলে না থাকা রবীন্দ্র জাদেজার জায়গায় এসেছেন অমিত মিশ্র।
ভারতের টেস্ট দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), শিখর ধাওয়ান, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, অমিত মিশ্র, অজিঙ্কা রাহানে, উমেশ যাদব, সামি আহমেদ, রোহিত শর্মা, ইশান্ত শর্মা। ওয়েবসাইট।