প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালো একটা শিক্ষাই হয়েছে রবিনহোর। অ্যালার্মটা চালু করা হয়েছে কি না, বাসা থেকে বেরোনোর আগে এখন নিশ্চয়ই সেটা দেখবেন। না করে যে বড় একটা খেসারত দিতে হয়েছে রবিনহোকে, ডাকাতি হয়ে গেছে তাঁর বাড়িতে! ছেলেমেয়েদের নিয়ে আসতে এসি মিলান স্ট্রাইকার গিয়েছিলেন বিমানবন্দরে। সেই সুযোগে অনেক গয়নাগাটি চুরি করেছে তস্করের দল। খোয়া গেছে ৩০ হাজার ইউরো দামের রোলেক্স ঘড়িটাও। রবিনহোর এক বন্ধু ব্যাপারটা টের পেয়ে পুলিশকে জানান। কিন্তু কাউকে ধরা দূরে থাক, আঙুলের ছাপ পর্যন্ত উদ্ধার করতে পারেনি ইতালিয়ান পুলিশ! এএফপি।