ডাকাতিয়াবাঁশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেচারা টমি এলফিক! এমনভাবে বোকা বনবেন সেটা হয়তো কল্পনাও করেননি বার্নমাউথের এই ডিফেন্ডার। ঘটনাটা গত সপ্তাহে লিভারপুলের সঙ্গে লিগ কাপের ম্যাচে। লিভারপুলের কুটিনহো বল নিয়ে এগিয়ে আসার সময় হঠাৎ থেমে গেলেন এলফিক। তাঁর দাবি, রেফারির বাঁশি শুনেই খেলা বন্ধ করে দিয়েছেন। কিন্তু রেফারি মার্ক ক্ল্যাটেনবার্গ তো বাঁশিই বাজাননি। পরে তো ওই আক্রমণ থেকে গোলই হয়ে যায়। আসলে গ্যালারি থেকে কোনো দর্শক বাজি বাজিয়েছিল। সেটাই এলফিককে বিভ্রান্ত করে দিয়েছিল। পরশু আর্সেনালের সঙ্গে ম্যাচের আগে অ্যানফিল্ডের ঘোষক তাই আকুতি জানালেন, গ্যালারি থেকে যেন বাঁশি বাজানো না হয়। এ রকমটা আবার হলে দোষী সমর্থকের পাশাপাশি শাস্তি পেতে হবে ক্লাবকেও। মেইল অনলাইন।