ডাচ-দুর্যোগ থেকে সাবধান ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ নাগপুরে ইংল্যান্ড-হল্যান্ড দিবারাত্রির ম্যাচে ফেবারিট কে? ক্রিকেটের কুলীন সমাজে এ রকম কোনো প্রশ্নই উঠতে পারে না। কিন্তু নিজেদের প্রথম ম্যাচের আগে অ্যান্ড্রু স্ট্রাউসের সতর্ক কথাবার্তা প্রশ্নটা তুলছে। পুঁচকে হল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে তিনি সতর্ক; সতর্কবার্তা ছড়িয়ে দিয়েছেন তিনি গোটা শিবিরেই। আরেকটি ‘ডাচ-দুর্যোগ’ কিছুতেই ঘটতে দিতে চান না ইংল্যান্ড অধিনায়ক।‘এমন কিছু না ঘটুক এটাই আশা করব, তবে হল্যান্ডের মতো দলকে আপনি অবজ্ঞা করতে পারেন না। আমাদের খেলাটা যদি ১০ শতাংশ খারাপ হয় এবং দিনটা থাকে তাদের, আমরা বিপদে পড়ে যেতে পারি।’—বলেছেন অ্যান্ড্রু স্ট্রাউস।২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে লর্ডসের উদ্বোধনী ম্যাচে এই হল্যান্ডই হারিয়ে দিয়েছিল স্বাগতিক ইংল্যান্ডকে। ওই হারের ক্ষতের জ্বালাটা এখনো যেন জুড়ায়নি। অধিনায়কের চেয়ে অলরাউন্ডার পল কলিংউডের জ্বালাটা আরও বেশি। ডাচরা তাঁকে উপহার দিয়েছে দ্বৈত পরাজয়ের স্বাদ!১৯৯৯ সালে ন্যাটওয়েস্ট ট্রফিতে ইংলিশ কাউন্টি দলগুলোর সঙ্গে অংশ নিয়েছিল হল্যান্ডও। আর তৃতীয় রাউন্ডের ম্যাচে কলিংউডের দল ডারহামকে তারা হারিয়ে দেয় ৫ উইকেটে। পরে তো ওই ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে হার।আজ প্রতিপক্ষ যখন সেই হল্যান্ড, কলিংউডের মনে হ্যাটট্রিক হারের শঙ্কা। আরেকটি বিপর্যয় এড়াতে কলিংউড তাই মরিয়া, ‘হল্যান্ড আমার বিপক্ষে ২-০-তে এগিয়ে। আরেকবার ওরেঞ্জে উৎ সবটা দেখতে হলে আমি অসুস্থ হয়ে যাব।’ওয়ানডে বিশ্বকাপের অতীতের দিকে তাকিয়ে অবশ্য দুশ্চিন্তা মুক্তই থাকতে পারছেন স্ট্রাউস, কলিংউডরা। এ পর্যন্ত হল্যান্ডের সঙ্গে দুটি মাত্র এক দিনের ম্যাচ খেলেছে ইংল্যান্ড। দুটিই বিশ্বকাপে। ১৯৯৬ ও ২০০৩ বিশ্বকাপ, দুবারই গ্রুপ পর্বের সাক্ষাতে ইংল্যান্ড জয়ী।তবে এই জয়ের স্মৃতিকে আড়ালে ঠেলে ইংলিশদের মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের হার। সেই আগুন নেভাতে স্ট্রাউস-অ্যান্ডারসনরা যে আজ মরিয়া চেষ্টাই চালাবেন, তার আভাস-ইঙ্গিত মিলছে।ডাচরাও নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না। স্ট্রাউসকে তাদেরও যে একটা জবাব দেওয়ার আছে। সহযোগী দলগুলোকে বাদ দিয়ে আগামী আসর থেকে ১০ দলের বিশ্বকাপ করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বিশ্বকাপ থেকে ছোট দলগুলোকে ছেঁটে ফেলার আইসিসির উদ্যোগকে এরই মধ্যে পরোক্ষে সমর্থন জানিয়েছেন স্ট্রাউস। ছোটদের হয়ে হল্যান্ড তাই স্ট্রাউসকে মোক্ষম জবাব দেওয়ার সুযোগ খুঁজবে। ডাচ অলরাউন্ডার রায়ান টেন ডয়েসকেট ওই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্মৃতি টেনেই বলছেন, ‘ইংল্যান্ডেই তাদের হারানোর কথা আমাদের ভালোই মনে পড়বে। মঙ্গলবার আমরা যখন মাঠে গিয়ে দাঁড়াব, ওই জয়ের কিছু উপলব্ধি ফিরে আসবে এবং ওটাই আমাদের সুযোগ এনে দেবে।’ ওয়েবসাইট। চো খ রা খু নপল কলিংউডইংল্যান্ডকন্যাভাগ্য কি তবে সুদিন আনল তাঁর জন্য? হবে হয়তো। সদ্যোজাত মেয়ের মুখ দেখে বাংলাদেশে পা রাখা কলিংউড অবশেষে রানে ফিরেছেন। টেস্টের ফর্ম খারাপ যাচ্ছিল বলে অবসরই নিয়ে ফেলেছেন। ওয়ানডে ফর্মও খুব একটা ভালো ছিল না। এই বিশ্বকাপ আসলে নির্ধারণ করে দেবে জাতীয় দলে তাঁর ভবিষ্যৎ । চাপের মুখে নিজের সেরাটা খেলতে ভালোবাসেন এই জাত লড়াকু। কানাডার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে খারাপ করার পর একেবারেই কোণঠাসা অবস্থা চলে গিয়েছিলেন, দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে কলিংউড খেলেছেন ৬৫ রানের দারুণ এক ইনিংস। দেখা যাক আসল মঞ্চে আজ কী করেন।টম ডি গ্রুথহল্যান্ডগত বিশ্বকাপেও ছিলেন দলে কিন্তু দর্শক হয়ে। ব্যাপারটা মোটেও ভালো লাগেনি টম ডি গ্রুথের। ছোট দলের হয়ে খেলেন বলে বড় মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ তো মেলে সামান্যই। সেই সুযোগ অবশেষে পেলেন ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে। উদ্বোধনী ম্যাচেই ইংল্যান্ডকে হারিয়ে দিল হল্যান্ড। ৪৯ রানের ইনিংস খেলে তাতে ম্যাচসেরা হলেন ডি গ্রুথই। মারকুটে এই অলরাউন্ডার হল্যান্ডের ‘শেষ’ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠতে পারেন। প্রস্তুতি ম্যাচগুলোতেও ভালো খেলেছেন। শুধু ব্যাট হাতে নয়, উপমহাদেশের কন্ডিশনে কার্যকর হতে পারে তাঁর অফ স্পিনও।