ডাচ বিমান সংস্থার কাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মজা করতে গিয়ে ঝামেলায় পড়েছে হল্যান্ডের জাতীয় বিমান সংস্থা কেএলএম।মেক্সিকোর বিপক্ষে হল্যান্ডের বিজয়ে উচ্ছ্বসিত কেএলএমের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি দেওয়াতেই বেধেছে গোল।কেএলএমের ওই ছবি মেক্সিকান দর্শকদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।
হল্যান্ডের রুদ্ধশ্বাস জয়ের ঠিক সঙ্গে সঙ্গেই কেএলএম তাদের টুইটারে বিমানবন্দরের বহির্গমন চিহ্নসংবলিত একটি ছবি পোস্ট করে।ছবিটির সঙ্গে মেক্সিকান হ্যাট পরা বিশাল গোঁফওয়ালা এক কার্টুন চরিত্রের ব্যবহারই মেক্সিকানদের অনুভূতিতে আঘাত দিয়েছে।মেক্সিকান অভিনেতা গার্সিয়া বার্নাল সঙ্গে সঙ্গে নিজের টুইটারে ১৪০ অক্ষরের একটি টুইট লিখে জানিয়েছেন, তিনি আর কোনো দিন কেএলএমে ভ্রমণ করবেন না। মেক্সিকোর জনপ্রিয় এই অভিনেতার টুইটারে অনুসারীর সংখ্যা ২০ লাখ। কেএলএম এ ঘটনায় মেক্সিকানদের কাছে ক্ষমা চেয়েছে।