ডাচদের হারাতে চায় অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বুকে ছুরি বিঁধিয়ে দিয়েছে হল্যান্ড৷ এই বিশ্বকাপে হল্যান্ডের আবির্ভাব যেন এক ভয়ংকর সুন্দর দল হিসেবে। কিন্তু ডাচদের  ভয় পাচ্ছে না বিশ্বকাপের ৩২ দলের মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে তলানিতে থাকা অস্ট্রেলিয়া। অনেকটা মহামতি আলেক্সান্ডারের দিকে তাকিয়ে যেমন কথা বলেছিলেন ভারতের এক ক্ষুদ্র রাজ্যের নৃপতি পুরু। সকারুদের উইঙ্গার ম্যাথু লেকির কথা শুনুন, ‘আমরা সত্যিকার অর্থেই ফলের জন্য খেলি। তাই চেষ্টা চালিয়ে যাব তাদের দুর্বলতা খঁুজে বের করার, ঠিক যেখানে আঘাত করলে তাদের ঘায়েল করা যাবে।’ চিলির সঙ্গে নিজেদের প্রথম ম্যাচে ৩-১ গোলে হারলেও অস্ট্রেলিয়ার পারফরম্যান্স একেবারে এলেবেলে মার্কা ছিল না। প্রথম ম্যাচে ভালো খেলাই তাঁর আত্মবিশ্বাস হয়তো বাড়িয়েছে। লেকি তো হল্যান্ডকে হারানোরও স্বপ্ন দেখছেন, ‘আমার মনে হয় ওই ম্যাচের (চিলি) ৭০ মিনিট যেভাবে খেলেছি, সেভাবে খেললে হল্যান্ডকে হারানোর সুযোগ থাকবে আমাদের।’

চিলির মতো দলের কাছে হেরে যাওয়া দল আর বিশ্বসেরা স্পেনকে  ধ​ি​সয়ে দেওয়া দলের লড়াইটা আগামীকাল রাতে পোর্তো আলেগ্রের মাঠেই দেখা যাবে। এএফপি।