ডানেডিনে বৃষ্টির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডানেডিন টেস্টে জয় পায়নি স্বাগতিক নিউজিল্যান্ড বা সফরকারী দক্ষিণ আফ্রিকার কেউই। জয় হয়েছে বৃষ্টির।বৃষ্টির বাধায় আজ শেষ দিনের খেলায় একটি বলও মাঠে গড়ানো সম্ভব হয়। এর ফল, ডানেডিনে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ড্র।জিততে হলে নিউজিল্যান্ডকে আজ করতে হতো ২৬৪ রান। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৮ উইকেট। তবে কেনো দলকেই এই সমীকরণ মেলাতে হয়নি। পুরো দিনটা কেড়ে নিয়ে সমীকরণটা খুব সহজে মিলিয়ে দিয়েছে বৃষ্টি।এই ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করার আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে প্রথম ইনিংসে মাত্র ২৩৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসও বেশি দূর এগোয়নি। ২৭৩ রান তুলতেই অলআউট হয় স্বাগতিকেরা। দ্বিতীয় ইনিংসটা অবশ্য ছিল ব্যতিক্রম। সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস ও জ্যাক রুডলফ। তিন ব্যাটসম্যানের নৈপুণ্যে ৫ উইকেটে ৪৩৫ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা দেয় দক্ষিণ আফ্রিকা। জবাবে চতুর্থ দিনের খেলা শেষে ২ উইকেটে ১৩৭ রান তুলে ম্যাচ জমিয়ে দেয় নিউজিল্যান্ড। শেষের কৃতিত্বটা অবশ্য শুধুই বৃষ্টির।সংক্ষিপ্ত স্কোর:দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ২৩৮/১০আমলা ৬২, স্মিথ ৫৩, রুডলফ ৫২মার্টিন ৫৬/৪নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ২৭৩/১০ম্যাককালাম ৪৮, ভেট্টোরি ৪৬, টেইলর ৪৪ফিল্যান্ডার ৭২/৪দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ৪৩৫/৫স্মিথ ১১৫, ক্যালিস ১১৩, রুডলফ ১০৫*ব্রেসওয়েল ৭০/৩নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ১৩৭/২(চতুর্থ দিনের খেলা শেষে)ম্যাককালাম ৫৮*, টেইলর ৪৮*টস: নিউজিল্যান্ডফল: ম্যাচ ড্রসূত্র: ওয়েবসাইট।