প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জেতা পুরুষ খেলোয়াড় কম নয়—সাতজন। যাঁদের মধ্যে আছেন রাফায়েল নাদাল নিজেও। লাল দুর্গের রাজাকে এবার হাতছানি দিচ্ছে ‘ডাবল ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম’। বছরের চারটি গ্র্যান্ড স্লামের প্রতিটিই কমপক্ষে দুবার করে জেতা মানেই এই ‘ডাবল’। টেনিস ইতিহাসে মাত্র দুজনেরই আছে এই কীর্তি। দুজনই অস্ট্রেলিয়ান—রয় এমারসন ও রড লেভার। ছয়বার অস্ট্রেলিয়ান ওপেনজয়ী এমারসন দুবার করে জিতেছেন বাকি তিনটি গ্র্যান্ড স্লাম। দুটি করে ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনজয়ী লেভার অস্ট্রেলিয়ান ওপেনে তিনবার ও উইম্বলডনে চারবার চ্যাম্পিয়ন হয়েছেন। আটবারের ফ্রেঞ্চ ওপেনজয়ী নাদাল উইম্বলডন ও ইউএস ওপেন দুবার করে জিতলেও অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন একবার।