ডাবল যন্ত্রণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিক্টর ট্রাম্পার, রিকি পন্টিং, ব্রায়ান লারা ও পল কলিংউডের মধ্যে দারুণ একটা মিল আছে। মিলটা অবশ্য তাঁদের দুঃখই দিয়েছে। এই চারজনই অ্যাডিলেড ওভালে ডাবল সেঞ্চুরি করেও সয়েছেন পরাজয়ের যন্ত্রণা। টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেও হারের উদাহরণ আছে মাত্র ১৫টি। এর চারটিই অ্যাডিলেডে! অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও ইংল্যান্ডের ওভাল দুবার দেখেছে এটি। ডাবল সেঞ্চুরি করেও ম্যাচ শেষে বিষণ্ন মুখে মাঠ ছাড়া প্রথম খেলোয়াড় অস্ট্রেলিয়ার সিড গ্রেগরি। ১৮৯৪ সালে সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে ২০১ রান করলেও তাঁর দল হেরেছিল ১০ রানে। তবে অন্য অনেক রেকর্ডের মতো এই রেকর্ডেও সবার ওপরে ব্রায়ান লারার নাম। তিন-তিনবার ডাবল সেঞ্চুরি করেও পরাজিত দলে থাকতে হয়েছে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিককে।