প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডানেডিনে ডাবল সেঞ্চুরি। ওয়েলিংটনে সেঞ্চুরি। নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেলর জায়গা করে নিলেন ছোট্ট একটা তালিকায়। পরপর দুই টেস্টে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি পাওয়া মাত্র তৃতীয় কিউই ব্যাটসম্যান সাবেক এই অধিনায়ক। এর আগে গ্রাহাম ডাউলিং ও জেসি রাইডারেরই শুধু এই কীর্তি ছিল। তবে টেলর ডাবল সেঞ্চুরির পিঠে সেঞ্চুরি পেলেও ডাউলিং ও রাইডার সেঞ্চুরির পিঠে পেয়েছিলেন ডাবল সেঞ্চুরি। ডাউলিং ১৯৬৮ সালে ডানেডিন ও ক্রাইস্টচার্চে এবং রাইডার ২০০৯ সালে হ্যামিল্টন ও নেপিয়ারে করেন এই কীর্তি। দুবারই প্রতিপক্ষ ছিল ভারত।