প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডে ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড নতুন করে গড়েছেন বীরেন্দর শেবাগ। তবে স্বীকৃত ওয়ানডে ম্যাচের (লিস্ট এ) সর্বোচ্চ রানের তালিকায় শেবাগের ইনিংসটি আছে তিনে। সবার ওপরের নামটি ইংল্যান্ডের হয়ে ১৬টি ওয়ানডে খেলা অ্যালি ব্রাউনের। ২০০২ সালে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সারের হয়ে গ্লামরগনের বিপক্ষে ২৬৮ করেছিলেন ব্রাউন। সীমিত ওভারের ম্যাচে ডাবল সেঞ্চুরি এর আগেও করেছিলেন ব্রাউন, ১৯৯৭ সালে হ্যাম্পশায়ারের বিপক্ষে। ব্রাউন ও শেবাগের মাঝখানে আছেন দক্ষিণ আফিকার গ্রায়েম পোলক। ১৯৭৪ সালে ঘরোয়া ক্রিকেটে ইস্টার্ন প্রভিন্সের হয়ে বর্ডারের বিপক্ষে তাঁর করা ২২২ লিস্ট এ ম্যাচের প্রথম ডাবল সেঞ্চুরি।