প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের একটাই ট্রিপল সেঞ্চুরি। সেটি রকিবুল হাসানের। মার্শাল আইয়ুবের সামনে এখন সেই কীর্তি ছোঁয়ার হাতছানি। সে জন্য আজ করতে হবে আরও ৪৯ রান। তবে কাল বগুড়ায় একটা কীর্তি কিন্তু করেই ফেলেছেন মার্শাল। প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি, এত দিন বাংলাদেশের পক্ষে যা ছিল শুধুই নাজিমউদ্দিনের। নাজিমউদ্দিনের দুটি ডাবলই জাতীয় লিগে, ২০০৪-০৫ ও ২০০৯-১০ মৌসুমে। মার্শালের দুটি এই মৌসুমেই। প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির রেকর্ডটা কি এই সুযোগে জানিয়ে দেওয়া যায়! এটি এক ও অদ্বিতীয় ডন ব্র্যাডম্যানের (৩৭টি)। তার চেয়ে মাত্র একটি কম ওয়ালি হ্যামন্ডের।