ডাবলের ডাবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ল্যাসে ভিরেন ও কার্ল লুইসকে ছুঁলেন উসাইন বোল্ট। বোল্টের আগে টানা দুই অলিম্পিকে অ্যাথলেটিকসে ডাবল জয়ের কৃতিত্ব ছিল শুধু এই দুজনেরই। ফিনল্যান্ডের দূর পাল্লার দৌড়বিদ ভিরেন ১৯৭২ মিউনিখ অলিম্পিকে জেতা ৫ ও ১০ হাজার মিটারের ডাবলটা ১৯৭৬ মন্ট্রিয়ল অলিম্পিকেও ধরে রেখেছিলেন। কার্ল লুইস টানা দুই অলিম্পিকে (১৯৮৪ লস অ্যাঞ্জেলস ও ১৯৮৮ সিউল) ১০০ মিটার ও লংজাম্পের সোনা জিতেছিলেন। অলিম্পিকের পরের দুটি আসরেও লংজাম্পে সোনা জিতেছিলেন লুইস। অ্যাথলেটিকসে একই ইভেন্টে টানা চারটি সোনা আর কেউ জিততে পারেননি। এবার ১০০ মিটার রিলের সোনা জিতলে অবশ্য ট্রিপলের ডাবলের অনন্য কীর্তি গড়বেন বোল্ট।