ডাবলের পথে খেদিরা-ডি মারিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ খেলা নিয়েই সংশয় ছিল স্যামি খেদিরার। গত নভেম্বরে ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে ফেলেছিলেন জার্মান এই মিডফিল্ডার। খেদিরা অবশ্য সেরে উঠলেন সময়ের আগেই। এমনকি খেলে ফেললেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালও। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ওই ম্যাচটা জিতেই আজ ঈর্ষণীয় এক অর্জনের সামনে ২৭ বছর বয়সী এই ফুটবলার। অর্জনটা একই বছরে চ্যাম্পিয়নস লিগ জেতার পর বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হওয়ার। খেদিরার রিয়ালসতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়াও অবশ্য দাঁড়িয়ে একই অর্জনের সামনে। এখন আর্জেন্টিনা জিতলেই হয়। এর আগে মাত্র দুজন খেলোয়াড়ই একই বছর চ্যাম্পিয়নস লিগ জয়ের পর জিতেছেন বিশ্বকাপও। প্রথমজন ফ্রান্সের ক্রিস্টিয়ান কারেম্বু (১৯৯৮) ও দ্বিতীয়জন ব্রাজিলের রবার্তো কালোর্স (২০০২)। ফিফা ডটকম