ডারবানটেস্টড্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডারবান টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্নবিরতি থেকেই বৃষ্টি। তৃতীয় দিনেও সেই বৃষ্টির বাগড়া। চতুর্থ ও পঞ্চম দিনে অবশ্য ঝকঝকে আবহাওয়া থাকলেও খেলা হয়নি আউটফিল্ড ভেজা ও নরম থাকায়। শেষ পর্যন্ত ড্র-ই হয়েছে টেস্টটি। বৃষ্টির আগে অবশ্য দেখা গেছে ‘উইকেট-বৃষ্টি’। খেলা হয়েছে ৯৯.৪ ওভার, তাতেই পড়েছে ১২ উইকেট। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে অলআউট ২৬৩ রানে। নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে ১৫ রানেই হারিয়ে ফেলে ২ উইকেট। দুই টেস্ট সিরিজের শেষটি শনিবার, সেঞ্চুরিয়নে। এএফপি।