ডারহাম লিগে এনামুল-রাজিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ রাসেল খেলবেন এসেক্স লিগে। আর ডারহাম লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার এনামুল হক জুনিয়র ও রাজিন সালেহ। এনামুল খেলবেন গুইসবরো ক্রিকেট ক্লাবে, ডার্লিংটন ক্রিকেট ক্লাবে রাজিন।গোড়ালির চোটের কারণে এবার জাতীয় লিগে খেলতে পারেননি বাঁহাতি স্পিনার এনামুল।্রমুম্বাইয়ে চিকিৎসা করে এখন পুরোপুরি সুস্থ। আগামী ১০ মে তাঁর ডারহামের উদ্দেশে দেশ ছাড়ার কথা। এনাম অবশ্য বলেছেন, ‘চুক্তিটা তিন মাসের জন্য হলেও জাতীয় দলের প্রয়োজনে ডাক পড়লে দেশে ফিরে আসব। মূলত ফর্ম ফিরে পেতেই আমি ডারহাম লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছি।’ গুইসবরো ক্রিকেট ক্লাবে খেলার পাশাপাশি ডারহামের কাউন্টি ট্রায়ালেও অংশ নেবেন তিনি।ডার্লিংটনে খেলতে রাজিনের ঢাকা ছাড়ার কথা আজ রাতেই। এবারের জাতীয় লিগে ফাইনালের আগ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান (৫৬৯) সিলেটের এই ব্যাটসম্যানের।