ডারহামে বোথাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক অব্যবস্থাপনার কারণে কাউন্টি চ্যাম্পিয়নশিপ থেকে অবনমন হয়েছে ডারহামের। কাটা গেছে পয়েন্ট। ৪৮ পয়েন্ট কম নিয়ে পরের মৌসুম শুরু করতে হবে দলটিকে। এমন দুরবস্থায় পাশে এসে দাঁড়িয়েছেন দলটির সাবেক খেলোয়াড় ইয়ান বোথাম। ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার ডারহামের চেয়ারম্যান হতে রাজি হয়েছেন। ইংল্যান্ড ক্রিকেট দলের ভারত সফরের সময় স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকক্ষে থাকবেন বোথাম। সিরিজ শেষেই ডারহামের নতুন চেয়ারম্যান হিসেবে শুরু করবেন কাজ। ডেইলি মেইল।