ডার্বি জিতল ইউনাইটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডার্বিটা হলো ডার্বির মতো। অন্তিম মুহূর্তের গোল, টানটান উত্তেজনা, পাল্টাপাল্টি আক্রমণ কী ছিল না কাল ম্যানচেস্টার ইউনাইটেড-ম্যানচেস্টার সিটি ম্যাচে? রুনির দুই গোলে প্রথমার্ধেই ইউনাইটেড এগিয়ে যায় ২-০-তে। বিরতির পর দারুণভাবে ফিরে আসে সিটি। ইয়া তোরে ও জাবালেতার গোলে সমতায় ফেরে তারা। কিন্তু অতিরিক্ত সময়ে ফন পার্সির ফ্রি-কিকে ইউনাইটেডই হাসে শেষ হাসি। ওয়েস্ট হামকে ৩-২ গোলে হারিয়েছে লিভারপুল। ওয়েবসাইট।