ডায়রিয়ায় আক্রান্ত ইলিয়াস সানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম টেস্টেই সাত উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারের শুভ সূচনা করেছেন ইলিয়াস সানি। চট্টগ্রাম টেস্টে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন তিনি। সেই সানিকে একাদশের বাইরে রেখেই আজ সাজানো হয়েছে বাংলাদেশ দল।ইলিয়াস সানি দলে নেই অসুস্থতার কারণে। আজ সকাল থেকেই তাঁর ডায়রিয়া শুরু হয়। প্রথম আলোর সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচক আকরাম খান। তিনি বলেন, আজ সকালেও দলের সঙ্গে মাঠে এসেছিল ইলিয়াস সানি। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হোটেলে ফেরত পাঠানো হয়েছে।চট্টগ্রাম টেস্টে অভিষিক্ত হয়েই ইলিয়াস সানি ৯৪ রানে ছয় উইকেট নিয়ে নিজের অভিষেকটাকে স্মরণীয় করে রাখেন। দ্বিতীয় ইনিংসেও তিনি আরও একটি উইকেট দখল করেন। পুরো টেস্টে তিনি সাত উইকেট পেয়েছেন ১২৮ রানের বিনিময়ে।