ডি ইয়ং এখন দর্শক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত আশঙ্কাটাই সত্যি হলো। বিশ্বকাপই শেষ হয়ে গেল নাইজেল ডি ইয়ংয়ের। নকআউট পর্বে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে মাত্র ৯ মিনিট মাঠে ছিলেন হল্যান্ড মিডফিল্ডার। কুঁচকিতে টান লাগায় মাঠ থেকে বেরিয়ে আসেন। চোটটা যে গুরুতর, সেটা বোঝা গেছে এমআরআই পরীক্ষায়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর কুঁচকির পেশি ছিঁড়ে গেছে। বিশ্বকাপে আর খেলা হবে না ডি ইয়ংয়ের। ডাচ ফুটবল সংস্থা জানিয়েছে, দুই থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ৫ জুলাই কোস্টারিকার সঙ্গে কোয়ার্টার ফাইনালে লড়বে হল্যান্ড। এই ম্যাচে ডি ইয়ংয়ের অভাব অবশ্যই ভোগাবে হল্যান্ডকে। হল্যান্ডের মতো দুঃসংবাদ শুনতে হয়েছে জার্মানিকেও। বাঁ ঊরুতে চোট পেয়ে দেশে ফিরে যেতে হচ্ছে ডিফেন্ডার শকোদ্রান মুস্তাফিকেও। ফিফাডটকম।