ডি বোর বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরি ‘আ’র নতুন মৌসুম শুরুর সপ্তাহ দুয়েক আগে রবার্তো মানচিনির উত্তরসূরি হিসেবে ইন্টার মিলান নিয়োগ দিয়েছিল ফ্রাঙ্ক ডি বোরকে। নতুন কোচের অধীনে নতুন শুরুর প্রত্যাশা ছিল দলটির। কিন্তু শীর্ষ দল জুভেন্টাসের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে পড়ায় ১১ রাউন্ড শেষেই বিদায় নিতে হলো ডাচ কোচকে। ৪৬ বছর বয়সী বোরকে গতকাল বরখাস্ত করার কথা জানিয়েছে ইন্টার। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগে দলটির অবস্থান ১২তম। আপত্কালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ক্লাবটির যুবদলের কোচ স্টেফানো ভেচ্চি। এএফপি।