ডি বোরের বিরক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠায় একেবারেই খুশি নন আয়াক্স আমস্টারডাম কোচ ফ্রাংক ডি বোর। তাঁর অখুশি হওয়ার কারণ চেলসির অতি রক্ষণাত্মক ফুটবলের প্রদর্শনী, যা নিতান্তই বিরক্তি উত্পাদন করেছে সাবেক এই ডাচ তারকার মনে। একসময় বার্সেলোনায় খেলেছেন। কাতালানদের প্রতি রয়েছে তাঁর সহজাত দুর্বলতা। সেই দুর্বলতা থেকেই হয়তো তিনি মন থেকে মেনেই নিতে পারছেন না যে বার্সেলোনার মতো একটি দল চেলসির অতি রক্ষণাত্মক ফুটবলের কাছে পরাভূত হয়ে বিদায় নিয়েছে চ্যাম্পিয়নস লিগের শিরোপার লড়াই থেকে।‘চেলসির ফুটবল ছিল ভয়ংকর। এমন ফুটবল খেলে কীভাবে একটি দল বার্সেলোনার মতো একটি দলকে পেছনে ফেলে! এটা নিতান্তই অবিচার।’ ডি বোর আরও বলেন, ‘নেগেটিভ ফুটবল খেলে তারা সফল হতে পারে, কিন্তু নেগেটিভ ফুটবল খেলাটা আমাদের সাফল্যের অস্ত্র নয়। আক্রমণাত্মক ফুটবল খেলে হেরে যাওয়াটাও আমার জন্য অনেক সম্মানের।’হুয়ান মাটার মতো একজন টেকনিক্যালি নিখুঁত খেলোয়াড়কে ঠিকভাবে ব্যবহার করতে না পারারও কড়া সমালোচনা করেন ডি বোর। তিনি বলেন, ‘মাটা পেছনে দাঁড়িয়ে বল উড়িয়ে যাচ্ছে, দৃশ্যটা খুব একটা সুখকর নয়।’