ডি ভিলিয়ার্সের গেইল-ভীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল
এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল

সোহাগ গাজীর ধাঁধায় কিছুদিন ঘুরপাক খেয়েছেন। তবে চলতি আইপিএলে আবার স্বরূপে ফিরেছেন ক্রিস গেইল। আবারও বোলারদের ঘুম হারাম করে ছাড়ছেন। টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরি, সর্বোচ্চ স্কোরসহ ১৩ ম্যাচে ৫৭০ রান করেছেন ১৬২.৩৯ স্ট্রাইক রেটে। গেইলের এই তাণ্ডব খুব কাছ থেকেই দেখেছেন এবি ডি ভিলিয়ার্স। গেইলের আইপিএল সতীর্থ ও দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ডি ভিলিয়ার্সের ধারণা, আসছে চ্যাম্পিয়নস ট্রফিতেও প্রতিপক্ষের জন্য বড় হুমকি হবেন গেইল। ওয়েবসাইট।

চ্যাম্পিয়নস ট্রফিতে একই গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। গেইল-তাণ্ডবে তাই রয়্যাল চ্যালেঞ্জার্সের ডি ভিলিয়ার্স উচ্ছ্বসিত হলেও গেইল ফর্মে ফেরায় শঙ্কিত ডি ভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকা সত্তা। প্রোটিয়া অধিনায়ক উদ্বিগ মহেন্দ্র সিং ধোনির আইপিএল ফর্মেও। সেই শঙ্কার কথাই উঠে এল তাঁর কণ্ঠে, ‘ওয়ানডে ক্রিকেটারের ধরনটাই এমন যে নিজের দিনে একজনই ম্যাচটা বের করে নিতে পারে। বিশেষ করে, আমাদের গ্রুপে যদি দেখি, ক্রিস গেইলকে নিয়ে শঙ্কিত না হওয়ার কারণ নেই। ব্যাট হাতে ধোনিও মাস্টারক্লাস।