ডি ভিলিয়ার্স ৯৬, দিলশান ৮৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম তিন ম্যাচে হার। সিরিজের মীমাংসা তাই হয়ে গিয়েছিল আগেই। কিম্বার্লিতে কাল চতুর্থ ওয়ানডেতে শ্রীলঙ্কা নেমেছিল মান বাঁচানোর লড়াইয়ে। দক্ষিণ আফ্রিকা তাদের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দেয় ৩০০ রানের। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভালোমতোই লড়াইয়ে ছিল শ্রীলঙ্কা—৩১ ওভারে ৩ উইকেট হারিয়ে তুলেছিল ১৭৯ রান। ৪১ রানে ব্যাট করছিলেন চান্দিমাল, সঙ্গী থিরিমান্নের ৬।১৭ রানেই উপুল থারাঙ্গার (৬) উইকেট হারানোর ধাক্কাটা সামলে নেন দিলশান। এরপর কুমার সাঙ্গাকারার (৩২) সঙ্গে ৮৩ ও চান্দিমালের সঙ্গে ৬৮ রানের দুটি বড় জুটি গড়েন। কিন্তু ৮৭ রানে দিলশানকে ফিরিয়ে দেন সতসোবে। এর আগে এবি ডি ভিলিয়ার্সের ৭৬ বলে ৯৬ রানের সুবাদে ৭ উইকেটে দক্ষিণ আফ্রিকা তোলে ২৯৯। ৩১ বলে ফিফটি ছুঁয়েছিলেন ডি ভিলিয়ার্স, খেলেছেন চোখ-ধাঁধানো সব কভার ড্রাইভ। কিন্তু দ্বাদশ সেঞ্চুরিটা ফসকে গেছে থিসারা পেরেরার ‘স্লোয়ারে’ বোল্ড হয়ে। ওয়েবসাইট।