ডি ভিলিয়ার্সকে নিয়ে শঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনুইয়ের চোট তাঁকে খেলতে দেয়নি গত মাসে নিউজিল্যান্ড সিরিজে। এবি ডি ভিলিয়ার্সের চোট এখনো পুরোপুরি সেরে ওঠেনি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তাই খেলছেন না আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডেতেও। দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজারই জানালেন, এখনো কিছু কিছু শট খেলতে গেলে কনুইয়ে ব্যথা পাচ্ছেন ৩২ বছর বয়সী ব্যাটসম্যান। এটিই শঙ্কা আরও বাড়াচ্ছে ‘এবি’কে নিয়ে। আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও তাঁর মাঠে নামা নির্ভর করবে সপ্তাহের শেষ দিকের ফিটনেস টেস্টের ওপর। তাতে উতরে গেলে তো ভালোই, না হলে ডি ভিলিয়ার্সের কনুইতে হবে অস্ত্রোপচার। ক্রিকইনফো।