ডি ভিলিয়ার্সের এক রানের আফসোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেঞ্চুরিয়নে ১ রানের জন্য সেঞ্চুরি পেলেন না আব্রাহাম ডি ভিলিয়ার্স। থিসারা পেরেরার বলে পয়েন্টে বদলি ফিল্ডার করুণারত্নের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ৯৯ রানে। তবে এতেই একটা রেকর্ডে নাম তুলে ফেলেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি ছয়বার নড়বড়ে নব্বইয়ে আউট হওয়ার রেকর্ডে হার্শেল গিবসের সঙ্গী এখন ডি ভিলিয়ার্স।সপ্তম ব্যাটসম্যান হিসেবে ডি ভিলিয়ার্স যখন আউট হলেন, দক্ষিণ আফ্রিকার রান তখন ৭ উইকেটে ৩০৩। তবে দিনের শেষে তাদের সংগ্রহ ৯ উইকেটে ৩৮৯ রান। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে ২০৯ রান বেশি হয়ে গেছে এরই মধ্যে।কাল দিনের শুরুতে শ্রীলঙ্কার বোলাররা দারুণ বোলিং করছিলেন। সকালের সেশনে থিসারা পেরেরা তুলে নেন দুটি উইকেট। লাঞ্চ সেরে ফেরার পর দিলহারা ফার্নান্ডোর বলে কানে আঘাত পান জ্যাক ক্যালিস। এ নিয়ে বেশ অস্থির সময় কাটে দক্ষিণ আফ্রিকা দলের। তবে ওই আঘাতের পর বেশিক্ষণ থাকতে পারেননি ক্যালিস। ১৭৩ রানে যখন চানাকা ভেলেগেদারার বলে তৃতীয় স্লিপে ক্যাচ দেন, শ্রীলঙ্কার প্রথম ইনিংস থেকে তখনো ৭ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। ওখান থেকেই ডি ভিলিয়ার্স ও প্রিন্সের ৯৭ রানের জুটি।শ্রীলঙ্কা অবশ্য মাশুল দিচ্ছে ক্যাচ ফেলার। দু-দুবার বেঁচে গিয়েছেন অ্যাশওয়েল প্রিন্স। অন্য প্রান্তে ধৈর্যের প্রতিমূর্তি হয়ে ছিলেন ডি ভিলিয়ার্স। অবশ্য সেটা ফিফটি পর্যন্তই। ৯১ বলে ফিফটি পূর্ণ করা ডি ভিলিয়ার্সের শেষ ৪৯ রান এসেছে ৪৪ বলে।১ উইকেটে ৯০ রান নিয়ে দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। নাইট ওয়াচম্যান ডেল স্টেইন অবশ্য বেশিক্ষণ ‘বিরক্ত’ করেননি লঙ্কানদের। দ্বিতীয় দিনে স্কোর কার্ডে কোনো রান যোগ হওয়ার আগেই রানআউট শূন্য রানে। উইকেট থেকে পাওয়া সাহায্য পুরোপুরি কাজে লাগিয়ে শ্রীলঙ্কান পেসাররা নাভিশ্বাস তুলে দিয়েছিলেন স্বাগতিক ব্যাটসম্যানদের। ফর্মের সঙ্গে যুঝতে থাকা জ্যাক রুডলফ ৪৪ রান করলেও স্বস্তিতে ছিলেন না মোটেই। পেরেরার এক ওভারে তিনটি চার মেরে দারুণ শুরু করা ক্যালিস তো ফার্নান্ডোর বলের লেংথ বুঝতে না পেরে কানই রক্তাক্ত করেছেন। ওয়েবসাইট।৩৯.৪টেস্টে ২৫০ উইকেট পাওয়া বোলারদের মধ্যে ডেল স্টেইনের স্ট্রাইক রেট (৩৯.৪) সবচেয়ে কম।