ডি ভিলিয়ার্সের কাছেই হারল হায়দরাবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার আইপিএলে এ দিয়ে দুবার ‘ডাক’ মারলেন বিরাট কোহলি। প্রথমটি মুম্বাইয়ের বিপক্ষে। আজ হায়দরাবাদের বিপক্ষে। মজার ব্যাপার হচ্ছে, বেঙ্গালুরু অধিনায়ক ডাক মারলেও ম্যাচ জিততে অসুবিধা হয় না! আজও জিতল। নিজেদের মাঠে উত্তেজনা ঠাসা ম্যাচে হায়দরাবাদকে ৪ উইকেটে হারাল বেঙ্গালুরু। মূলত এবি ডি ভিলিয়ার্সের কাছেই হারল হায়দরাবাদ।
হায়দরাবাদের দেওয়া ১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপর্যয় হলেও তাতে যেন কোনো আসে যায় না ডি ভিলিয়ার্সের! একাই কচুকাটা করলেন হায়দরাবাদের বোলারদের। ৪১ বলে অপরাজিত ৮৯ রান করে ম্যাচ জিতিয়ে তবেই ফেরেন প্রোটিয়া ব্যাটসম্যান। তাঁর ইনিংসটিতে ছিল ৬টি চার ও ৮টি ছক্কা।
টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ তোলে শিখর ধাওয়ানের দল। সর্বোচ্চ ৬১ আসে ডেভিড ওয়ার্নের ব্যাট থেকে।