ডি ভিলিয়ার্সের ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত আগস্টের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নেই এবি ডি ভিলিয়ার্স। কনুইয়ের চোট অস্ট্রেলিয়া সফরে দর্শক বানিয়ে রেখেছিল তাঁকে। তবে শ্রীলঙ্কা সিরিজেই ডি ভিলিয়ার্স ফিরছেন, এমনটা বলা হয়েছিল আগে। ফেরার কথা ছিল ওয়ানডে সিরিজ দিয়েই। তবে সুখবর যে, অপেক্ষার প্রহর কমে আসছে ডি ভিলিয়ার্সের। ওয়ানডে সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজেই খেলবেন। শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা প্রায় নতুন চেহারার টি-টোয়েন্টি দল নামাচ্ছে, আছেন সেই দলেই। ২৫ জানুয়ারি কেপটাউনের সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে দেখা যাবে ডি ভিলিয়ার্সকে। ক্রিকইনফো।