ডি ভিলিয়ার্সের সরল স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুর্নামেন্টের শুরুতে গাইছিলেন দিনবদলের গান। মনে বল, আর কণ্ঠে জোর নিয়ে বলেছিলেন, ‘হ্যাঁ, অতীতে আমরা চোক করেছি। সেটা লুকাতে চাই না, পালাতেও চাই না। বরং এবার সেটা বদলাতে চাই।’ মাঝে একটু সুর বদলেছিল। টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পর আবার খুঁজে পাওয়া গেল সেই সুর। কণ্ঠে জোর নেই। চোখে-মুখে হতাশার ছাপ নিয়ে এবি ডি ভিলিয়ার্সের সরল স্বীকারোক্তি, ‘আমরা আবার চোক করেছি।’অতীতের ধারা এবার একটু বদলেছে। এবার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নয়, দক্ষিণ আফ্রিকা ‘চোক’ করেছে একটু আগেভাগেই। সুপার এইটের প্রথম ম্যাচে হেরেছে জয়ের খুব কাছে গিয়ে। প্রোটিয়াদের হাতের মুঠো থেকে ম্যাচটা বের করে নিয়েছেন ‘ব্যাটসম্যান’ উমর গুল। পরশু ভারতের বিপক্ষে ম্যাচটার আগেই নিশ্চিত হয়েছে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া। তবে এই ম্যাচটাও জয়ের মতো অবস্থায় থেকে শেষ পর্যন্ত হেরেছে।আগের সব দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ‘চোক’ শব্দটাকেই বর্জন করেছেন। তবে ডি ভিলিয়ার্স হয়তো ভাবছেন ‘চোকার’ তকমাটা মেনে নিয়েই এটাকে আস্তে আস্তে ছুড়ে ফেলতে হবে। হয়তো ভাবছেন, এটাকে মেনে নিয়েই দূর করতে হবে মানসিক প্রতিবন্ধকতা। কারণ যা-ই হোক, ডি ভিলিয়ার্স মেনে নিচ্ছেন তকমাটা, ‘গুরুত্বপূর্ণ মুহূর্তে, চাপের মুহূর্তে, সবচেয়ে প্রয়োজনের সময় সব সময়ই আমরা ভেঙে পড়েছি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটায় আমাদের উচিত ছিল ওদের স্রেফ গুটিয়ে দেওয়া। আমরা সেটা জানি। খুব সাধারণভাবেই বলা যায়, ওই ম্যাচে আমরা “চোক” করেছি। খুব সাধারণ সত্য। আমাদের ফিরতে হবে এবং আরও ভালো দল হয়ে উঠত হবে। কোনো অজুহাত নেই।’ ওয়েবসাইট।