প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকটি হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে এবি ডি ভিলিয়ার্স, ওয়ানডেতে সেঞ্চুরির হ্যাটট্রিক। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আরেকটি তিন অঙ্কের ইনিংস খেলতে পারলেই হয়। এবার নিয়ে পাঁচবার এই অনন্য অর্জনের সামনে দাঁড়ালেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক। আগে একবার পেয়েছেন সেঞ্চুরির হ্যাটট্রিক করার স্বাদ। ২০১০ সালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন ম্যাচে করেছিলেন ১১৪*, ১০২* ও ১০২। ডি ভিলিয়ার্সের আগে জহির আব্বাস, সাঈদ আনোয়ার ও হার্শেল গিবস করেছিলেন হ্যাটট্রিক। এ ছাড়া ২০০৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০৭ ও পাকিস্তানের বিপক্ষে ১০৩*, ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০১* ও ১০৯, গত বছর বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও হল্যান্ডের বিপক্ষে ১০৭* ও ১৩৪ রান করেছিলেন ডি ভিলিয়ার্স।