ডি ভিলিয়ার্সের ‘অভিষেক’ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের পরই দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়কত্ব ছেড়েছেন গ্রায়েম স্মিথ। এবি ডি ভিলিয়ার্স ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন গত জুনে। কিন্তু নেতৃত্বের স্বাদ পাওয়া হলো না এখনো, হলো না টস করা। হওয়ার কথা ছিল গত অক্টোবরে। কিন্তু চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজটায় ছিলেন দর্শক। অবশেষে ডি ভিলিয়ার্সের প্রতীক্ষার অবসান হচ্ছে। আজ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়েই অধিনায়কত্বে অভিষেক হচ্ছে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ২ নম্বর ব্যাটসম্যানের। এএফপি।এই ম্যাচ দিয়ে প্রায় নয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পার্লে। বোল্যান্ড পার্কে সর্বশেষ ম্যাচ হয়েছিল ২০০৩ বিশ্বকাপে। হল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচেই প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে ৫০০ উইকেট ছুঁয়েছিলেন ওয়াসিম আকরাম। টেস্ট সিরিজের পারফরম্যান্সে ওয়ানডে সিরিজেও পরিষ্কার ফেবারিট দক্ষিণ আফ্রিকা। তবে বোল্যান্ড পার্ক দক্ষিণ আফ্রিকার সবচেয়ে মন্থর ভেন্যু হিসেবে স্বীকৃত। জয় দিয়ে পাঁচ ম্যাচের সিরিজ শুরুর আশা তাই করতেই পারে শ্রীলঙ্কা।