ডি মারিয়া নেই, ফিরছেন আগুয়েরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শঙ্কা ছিল এবং শেষ সেই শঙ্কাটাই সত্যি হলো। ঊরুর চোটের কারণে হল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারছেন না আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়া।এই দুঃসংবাদের পাশাপাশি একটা সুসংবাদও আছে আর্জেন্টিনার জন্য। চোট কাটিয়ে দলে ফিরেছেন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো।সাও পাওলোতে হল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালেই আবার মাঠে নামছেন তিনি। পরশু আর্জেন্টিনা দলের চিকিৎসক ড্যানিয়েল মার্টিনেজ জানিয়েছেন, ‘অ্যাঙ্গেলের (ডি মারিয়া) পরের ম্যাচ খেলার কোনো সম্ভাবনা নেই। ওর চোট প্রতিদিন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।তবে সার্জিও (আগুয়েরো) এরই মধ্যে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছে।ও খেলতে প্রস্তুত।’ রয়টার্স।