ডি মারিয়াও অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি বলছেন, রিয়াল মাদ্রিদ এবার আরও শক্তিশালী হয়েছে তাঁর বন্ধু অ্যাঙ্গেল ডি মারিয়াকে দলে ঢুকিয়ে। তাহলে এবার ‘এল ক্লাসিকো’তে লড়াইটা হবে দুই বন্ধুর—ডি মারিয়া বনাম মেসি? মোটেও না। ডি মারিয়া নিজে মুখিয়ে আছেন সেই ক্লাসিক ক্রিস্টিয়ানো রোনালদো বনাম লিওনেল মেসি লড়াই দেখার জন্য। বেনফিকা থেকে এসে এই মৌসুমেই রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়া। আগামী ২৯ নভেম্বরের এল ক্লাসিকো তাঁর জীবনের প্রথম এই অভিজ্ঞতা হতে যাচ্ছে। অভিজ্ঞতাটা যে খুব রোমাঞ্চকর হবে, সেটা এর আগে খেলা দেখার অভিজ্ঞতা থেকেই জানেন ডি মারিয়া।সর্বশেষ চারটি রিয়াল-বার্সা লড়াইয়েই জিতেছে বার্সেলোনা। ডি মারিয়া তাই খুব ভালো করেই জানেন, ম্যাচটি জেতার জন্য তাঁদের ঝাঁপিয়ে পড়তে হবে, ‘খুব সুন্দর একটা খেলা এটা। আমরা জানি, কিছুদিন ধরে বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিততে পারছে না। তাই এই ম্যাচে তাদের হারাতে আমাদের সবটুকু ঢেলে দিতে হবে।’ইদানীং এল ক্লাসিকো মানেই মেসি-ম্যাজিক। রিয়াল-বার্সা ম্যাচে ৭ গোল করে বর্তমান খেলোয়াড়দের মধ্যে সবার ওপরে থাকা স্বদেশি মেসির দিকে নিশ্চয়ই ডি মারিয়ার দিকে থাকবেন। তবে তাঁর মন দুনিয়ার সব ফুটবল-প্রেমীর মতো বলছে, লড়াইটা মেসি-রোনালদোই হবে, ‘মেসি ও রোনালদো এখন বিশ্বের সেরা খেলোয়াড়। এল ক্লাসিকোতেও তাই ওরাই মূল ভূমিকাতে থাকবে।’শেষ পর্যন্ত জয়টা মেসির হবে, নাকি রোনালদো রিয়ালকে জয়ে ফেরাতে পারবেন, সেটা সময়ই বলবে। তবে আপাতত অন্তত কোচ হোসে মরিনহোর কারণে এবার এগিয়ে রাখতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে।বাকি সব রিয়াল খেলোয়াড়ের মতো ডি মারিয়ার মুখেও শোনা গেল সেই মরিনহো-বন্দনা, ‘উনি আমাকে আত্মবিশ্বাস দিয়েছেন এবং আমার কাজটা অনেক সহজ করে দিয়েছেন। দলের জন্য কীভাবে আরও ত্যাগ স্বীকার করতে হয়, সেটা শিখিয়েছেন উনি। উনি সবকিছুর দায়িত্ব নেন। ফলে খেলোয়াড়দের ওপর থেকে চাপ কমে যায়।’ ওয়েবসাইট।