ডি মারিয়াকে ছাড়াই আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইনালে ডি মারিয়াকে ছাড়াই জার্মানির মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ছবি: রয়টার্স
ফাইনালে ডি মারিয়াকে ছাড়াই জার্মানির মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ছবি: রয়টার্স

শেষপর্যন্ত বিশ্বকাপের ফাইনালে অ্যাঙ্গেল ডি মারিয়াকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে আর্জেন্টিনাকে। প্রথম একাদশে জায়গা পাননি সার্জিও আগুয়েরোও। সেমিফাইনালে খেলা দলটি অপরিবর্তিত রেখেই জার্মানির বিপক্ষে মাঠে নামবে আলেসান্দ্রো সাবেলার শিষ্যরা।
জার্মানি একেবারে শেষমুহূর্তে দলে এনেছে একটি পরিবর্তন। ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি সামি খেদিরা। তাঁর পরিবর্তে খেলছেন ২৩ বছর বয়সী ক্রিস্টফ ক্রামার।
আর্জেন্টিনা দল: সার্জিও রোমেরো, পাবলো জাবালেতা, মার্টিন ডেমিচিলিস, এজিকিয়েল গারাই, মার্কোস রোহো, হাভিয়ের মাচেরানো, লুকাস বিগলিয়া, এনজো পেরেজ, লিওনেল মেসি, এজেকিয়েল লাভেজ্জি, গঞ্জালো হিগুয়েইন
জার্মানি দল: ম্যানুয়েল নয়্যার, ফিলিপ লাম, জেরোমে বোয়েটাং, ম্যাটস হামেলস, বেনেডিক্ট হুভেডেস, বাস্তিয়ান শোয়েনস্টেইগার, ক্রিস্টফ ক্রামার, টমাস মুলার, টনি ক্রুস, মেসুত ওজিল, মিরোস্লাভ ক্লোসা