ডি সিলভা-জয়াকে দেখাচ্ছে তিলকারত্নের আঙুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযোগ তোলার পর বলেছিলেন, বিস্তারিত জানাবেন আইসিসিকে। কিন্তু ম্যাচ পাতানোয় জড়িত দুজনের নাম আগেই জানিয়ে দিলেন হাশান তিলকারত্নে। নাম দুটিও চমকে ওঠার মতো। সাবেক দুই অধিনায়ক ও শ্রীলঙ্কার সর্বকালের সেরা ক্রিকেটারদের দুজন—অরবিন্দ ডি সিলভা ও সনাৎ জয়াসুরিয়া!আগেরবারের মতো প্রকাশ্যে অবশ্য নয়, তিলকারত্নে সাবেক দুই সতীর্থের নাম জানিয়েছেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষেকে। প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠকের ব্যবস্থা করেছিলেন জনপ্রিয় বৌদ্ধ ভিক্ষু ভেন উডুউই ধাম্মালোকা থেরো। গোপন বৈঠকের খবর আলোয় এনেছে লঙ্কা নিউজওয়েব। ডি সিলভার বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ অবশ্য আগেও উঠেছে। তবে তদন্তে কোনো প্রমাণ পাওয়া যায়নি। জয়াসুরিয়ার বিরুদ্ধে অভিযোগ এবারই প্রথম। গত ২৯ এপ্রিল তিলকারত্নে দাবি করেন, ১৯৯২ সাল থেকে ম্যাচ পাতানোয় জড়িত শ্রীলঙ্কা। চার দিন পর বলেছিলেন, বিস্তারিত সবকিছু জানাবেন আইসিসিকে। ওয়েবসাইট।