ডি সিলভাকে তাড়িয়ে ফিরছে হারের দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইনালে ভারতের কাছে হারের পর সরে দাঁড়িয়েছেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও সহ-অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। পদত্যাগ করেছে অরবিন্দ ডি সিলভার নেতৃত্বাধীন নির্বাচক কমিটিও। তবে দায়িত্ব ছেড়ে দিলেও শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ডি সিলভাকে পরাজয়ের দুঃখ ছাড়ছে না।১৯৯৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে ডি সিলভার অসাধারণ এক সেঞ্চুরিই বিশ্বকাপ জিতিয়েছিল শ্রীলঙ্কাকে। এবার তাঁর জীগিষা ছিল প্রধান নির্বাচক হিসেবে। সাঙ্গাকারাদের অনুপ্রাণিত করতে ছায়ার মতো ছিলেন দলের সঙ্গে।কিন্তু কোনো অনুপ্রেরণাতেই কাজ হয়নি। টানা দ্বিতীয় ফাইনালে হেরেছে শ্রীলঙ্কা। ডি সিলভা চাইছিলেন, এই দলটা ঢেকে দিক ১৯৯৬ বিশ্বকাপ জয়ের স্মৃতিকে।মাহেলা জয়াবর্ধনের অসাধারণ সেঞ্চুরি ২৭৪ রানের বড় পুঁজিই দিয়েছিল শ্রীলঙ্কাকে। রান করতে নামা ভারতের দুই ওপেনার শেবাগ ও টেন্ডুলকারকে ৩১ রানের মধ্যে ফেরানোও গিয়েছিল। তার পরও ১০ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতে গেল ভারত। ডি সিলভার উপলব্ধি, ক্রিকেটাররা হয়তো আবেগাক্রান্ত হয়ে পড়েছিল, ‘কতগুলো সুযোগ নষ্ট করার কথাটা হয়তো ওদের বেশি করে মনে পড়েছে, জুটি গড়ে উঠতে দেখে তারা আবেগাক্রান্ত হয়ে পড়েছে।’ তাঁর বিশ্বাস, অস্ট্রেলিয়ানদের মতো হার না মানা মানসিকতা থাকলে শ্রীলঙ্কা ব্যর্থ হতো না, ‘শেষ রানটা না আসা পর্যন্ত অস্ট্রেলিয়া ম্যাচ ছাড়ত না।’শ্রীলঙ্কা ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে একটা পরামর্শও দিয়েছেন ১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ, ‘অনেক পরিবর্তন আনতে হবে এবং দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি—দুই ভাবেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ওয়েবসাইট।