ডি স্টেফানোকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্বকাপে না খেলা বিশ্বের সেরা খেলোয়াড় বলা হয় তাঁকে। ডি স্টেফানোর মতো খেলোয়াড় বিশ্বকাপে খেলেননি, এ তো খোদ বিশ্বকাপেরই হতাশা! পরশু রাতে আর্জেন্টিনা-হল্যান্ড ম্যাচের আগে সেই ডি স্টেফানোকে বড় পর্দায় দেখানো হলো। বিশ্বকাপে ডি স্টেফানোকে ‘এভাবে’ দেখতে চাননি নিশ্চয়ই কেউই। চার দিন আগেই এই কিংবদন্তি ফুটবলার যে পাড়ি জমিয়েছেন না-ফেরার দেশে! তাঁর স্মরণে ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করল দুদলই। আর্জেন্টিনা দল নেমেছিল হাতে কালো ব্যান্ড পরে। আর্জেন্টাইন ডি স্টেফানোর প্রয়াণে শোককে শক্তিতে পরিণত করেই যেন মাঠ ছাড়লেন উত্তরসূরিরা। মেইল অনলাইন।