ডিআরইউ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিআরইউ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে প্রথম আলো (৬৫/২) ৩ উইকেটে হেরে গেছে এনটিভির (৬৬/২) কাছে। অন্যান্য ম্যাচে এটিএন নিউজ পরিবর্তন ডটকমকে, মাছরাঙা টিভি ঢাকা ট্রিবিউনকে, জিটিভি খাস খবরকে, আলোকিত বাংলাদেশ আরটিভিকে, বর্তমান সমকালকে ও নয়াদিগন্ত নিউ এজকে হারিয়েছে।

ফরিদপুরে ফুটবল

ফরিদপুরের চরভদ্রাসনে ইয়াং ক্লাব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খুলনা এসবি আলী ফুটবল একাডেমি ৩-১ গোলে ফরিদপুরের আটরশি নজরুল যুবসংঘকে হারিয়ে ফাইনালে উঠেছে।—ফরিদপুর অফিস

সরিষাবাড়ীতে ফুটবল

সরিষাবাড়ী ফুটবল টুর্নামেন্টে গতকাল দেওয়ানগঞ্জ ফুটবল একাদশ টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে তারাকান্দি ফুটবল একাদশকে। —সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি