ডিআরইউ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিআরইউ-র‌্যাপিড সিকিউরিটিজ মিডিয়া ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ডেইলি স্টার। পল্টন হ্যান্ডবল মাঠে ফাইনালে সাডেন ডেথে তারা ৪-৩ গোলে হারিয়েছে যুগান্তরকে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এতেও সমান তিনটি করে গোল করে দুই দল। সেরা খেলোয়াড় হয়েছেন ডেইলি স্টার-এর জসীম উদ্দিন ও ম্যান অব দ্য টুর্নামেন্ট যুগান্তর-এর উজ্জ্বল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান র‌্যাপিড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হানিফ ভূঁইয়া ও ট্রান্সকম বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কুদ্দুস চৌধুরী।—ক্রীড়া প্রতিবেদক