ডিআরএসের বিপক্ষে নন টেন্ডুলকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেফারেল পদ্ধতি (ডিসিশন রিভিউ সিস্টেম—ডিআরএস) ব্যবহারে ভারতের আপত্তির কথা এখন সবাই জানে। এও জানে, ভারতীয় ক্রিকেট বোর্ডের এই অনাগ্রহের পেছনে আছেন শচীন টেন্ডুলকার, যিনি নিজে ডিআরএসের শতভাগ শুদ্ধতা নিয়ে সন্দিহান। তবে ডিআরএস-বিরোধী হিসেবে পরিচিতি পাওয়া টেন্ডুলকার এখন বলছেন, তিনি পদ্ধতিটির বিরুদ্ধে নন।‘আমি ডিআরএসের বিপক্ষে নই। তবে আমি মনে করি, এটা আরও কার্যকর হবে যদি এর সঙ্গে স্নিকোমিটার এবং হটস্পট প্রযুক্তিও যুক্ত হয়। সেটা করা হলে আরও নির্ভুল ফলাফল পাওয়া যাবে ডিআরএস থেকে’—ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন টেন্ডুলকার।স্নিকোমিটার ব্যবহার করা হয় ব্যাটের কানায় বল লেগেছিল কিনা সেটি শনাক্ত করতে। আর হটস্পট প্রযুক্তির সাহায্যে এক্স-রে ইমেজ করে বোঝা যায় বলটি ঠিক কোথায় লেগেছে। এতে করে এলবিডব্লুর সিদ্ধান্ত দিতে সহজ হয় আম্পায়ারদের। ডিআরএসে এখন ব্যবহার করা হয় বলের সম্ভাব্য গতিপথ নির্দেশ করার প্রযুক্তি। যেটি শতভাগ নির্ভুল নয় বলেই মনে করেন টেন্ডুলকার।সম্প্রতি ডিআরএস আবার আলোচনায় ইংল্যান্ড সফরে এই পদ্ধতি ভারত ব্যবহার করতে না চাওয়ায়। ভারতের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন সাবেক ইংলিশ ক্রিকেটারদের অনেকেই। রয়টার্স।