ডিএফএর ভোট থাকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) জন্য সুখবর। বাফুফের আসন্ন নির্বাচনে ভোটাধিকার বহাল থাকছে তাদের। কাল বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন জানালেন, ‘জেলা ডিএফএগুলোর ভোটাধিকার থাকছে। আজ (কাল) ফিফার প্রতিনিধিদলের সঙ্গে সভায় এটা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পাশাপাশি ফিফার দপ্তরও ডিএফএর ভোট রাখার পক্ষে ইঙ্গিত দিয়েছে।’বাফুফের গত নির্বাচনের সময় গঠিত হয়েছিল জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন। তখন ফিফা চেয়েছিল শুধু বিভাগকে ভোটার করতে। কিন্তু বাফুফের তখনকার সভাপতি এস এ সুলতান ফিফাকে লিখিত প্রতিশ্রুতি দেন, পরের নির্বাচনে জেলা ভোটার থাকবে না। ভোটার হবে শুধু বিভাগ।তবে বাফুফের বর্তমান কমিটি জেলার ভোট রাখার পক্ষে। তার জন্য ফিফার কাছে দেনদরবার করে জেলার ভোট রাখার প্রতিশ্রুতি আদায় করা হয়েছে। আর তাই নির্ভার সালাউদ্দিন জানাচ্ছেন, ‘আগামী সাত দিনের মধ্যে ফেডারেশনের নির্বাচনের পদক্ষেপ নেওয়া হবে। এবং এপ্রিলেই নির্বাচন করতে চাই।’