ডিএসএর নির্বাচন স্থগিতের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণাসহ আগামী ৪ এপ্রিলের নির্বাচন স্থগিত করার দাবি জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও আলী ইমাম ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক আমজাদ আলী। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। লিখিত অভিযোগে তিনি জানান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন (লাবলু) নিজের স্বার্থ উদ্ধারের জন্য প্রতিটি ক্লাব থেকে দুজন করে কাউন্সিলরের বদলে একজন করে কাউন্সিলর মনোনীত করেছেন, যা আইনের পরিপন্থী।