ডিওএইচএসের সঙ্গী ভিক্টোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র এক ম্যাচ হারা দলের সংখ্যা কমে এখন দুই—ওল্ড ডিওএইচএস ও ভিক্টোরিয়া। পরশু ওল্ড ডিওএইচএসের পর ফতুল্লায় কাল ভিক্টোরিয়াও অষ্টম ম্যাচে সপ্তম জয় পেল সূর্যতরুণকে ৪ উইকেটে হারিয়ে। আট ম্যাচের সব কটিতেই হেরেছে সূর্যতরুণ।মিরপুরে সিসিএসকে ৮ উইকেটে হারিয়ে পঞ্চম জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সিসিএসের এটি ষষ্ঠ হার। বিকেএসপির অন্য ম্যাচে কলাবাগানকে ৩ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। তাদের এটি চতুর্থ জয়, সপ্তম পরাজয় কলাবাগানের। লিগ পর্বে প্রতি দলের আর ম্যাচ বাকি তিনটি করে।প্রিমিয়ার লিগে তামিম ইকবালের সময়টা খুব ভালো যাচ্ছিল না। কাল তৃতীয় ফিফটি করে যেন ফিরে পেলেন নিজেকে। ১০ বল বাকি থাকতে সূর্যতরুণের দেওয়া ২১০ রানের লক্ষ্য পেরোতে তাঁর ১১ বাউন্ডারিতে সাজানো ১১২ বলে ৮৫ রানের ইনিংসটাই বড় সহায় ছিল ভিক্টোরিয়ার। ওপেনিংয়ে তামিম সঙ্গী হিসেবে পেয়েছিলেন সাকিব আল হাসানকে। পরের দিকে নেমে মনমতো ব্যাটিং করতে পারছিলেন না, কাল তাই ওপেনার হয়ে গিয়েছিলেন সাকিব। কিন্তু ৩০ রান করেই পাকিস্তানি রাজা আলীর বলে বোল্ড, অতৃপ্তি থাকছেই। তবে তামিমের সঙ্গে ৪৭ রানের জুটিতে মোটামুটি একটা শুরু দিতে পেরেছেন দলকে। পরে পাকিস্তানি কামরান সাজিদের সঙ্গে তৃতীয় উইকেটে তামিমের ১১৭ রানের জুটি সহজ করে ভিক্টোরিয়ার জয়।বল হাতে ৩৫ রানে ৪ উইকেট নেওয়ার আগে ব্যাট হাতেও রাজা আলীই টেনেছেন সূর্যতরুণের ইনিংস। নিজে ৯৪ করেছেন, চতুর্থ উইকেটে ১০৭ রানের জুটি গড়েছেন বিল্লাল খিলজির (৩৫) সঙ্গে। ৭ উইকেটে ২০৯ রান করা সূর্যতরুণের সর্বনাশ যা হওয়ার হয়েছে ওই জুটির আগে-পরে। প্রথম ৩ উইকেট পড়েছে ৫০ রানে, ৪৮ রানে পরের ৪ উইকেট। ভিক্টোরিয়ার বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন ৫৩ রানে নিয়েছেন ৫ উইকেট।মিরপুরে সিসিএসকে ১৯৯ রানে অলআউট করে মাত্র ২ উইকেট হারিয়ে ৪৪.৪ ওভারেই জিতে গেছে শেখ জামাল ধানমন্ডি। ৬৪ রানে ২ উইকেট হারানোর পর ওপেনার অমিত মজুমদার (৫৯) ও অধিনায়ক রকিবুল হাসান (৫১) তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৫২। কিন্তু ৫ উইকেটে ১৫৩ রান থেকে মাত্র ৪৬ রানে শেষ ৫ উইকেট পড়ে যায় সিসিএসের। ৩৬ রানে ৪ উইকেট নিয়েছেন আরাফাত সানি। জবাবে রাহুল দেওয়ান (৫০) ও দীপক জুনের (৭৪) ৯০ রানের ওপেনিং জুটিতেই শেখ জামালের অর্ধেক কাজ হয়ে যায়। শামসুর রহমানের (৪৫*) সঙ্গে অধিনায়ক মুশফিকুর রহিমের (২৬*) অবিচ্ছিন্ন ৪৮ রানের তৃতীয় উইকেট জুটিতে সারে জয়ের আনুষ্ঠানিকতা।টানা তিন জয়ের পর গত ম্যাচে ভিক্টোরিয়ার কাছে হেরেছিল প্রাইম দোলেশ্বর। কাল বিকেএসপিতে কলাবাগানের বিপক্ষে আবারও জয়ের দেখা পেয়েছে দলটি। নিজামউদ্দিনের ৮৫ রানের সৌজন্যে কলাবাগান করেছিল ১৮৩। জবাবে ওপেনার মেহেদি মারুফের অপরাজিত ৯৫ রানই জয় সহজ করে সিসিএসের। তবে ৩৯ রানে প্রথম ৩ উইকেট এবং ১৫৫ রানে ভারতীয় ব্যাটসম্যান মানবিন্দর সিংয়ের আউটের পর ২২ রানের ব্যবধানে ৪ উইকেটের পতন চাপে ফেলে দিয়েছিল দোলেশ্বরকেও। চতুর্থ উইকেটে মানবিন্দরের (৫৩) সঙ্গে ১১৬ রানের জুটি হয়েছে মেহেদির।সং ক্ষি প্ত স্কো রসিসিএস: ৪৬.৫ ওভারে ১৯৯ (অমিত ৫৯, রকিবুল ৫১, রবিউল রবি ২৯; আরাফাত সানি ৪/৩৬, আরিফুল ২/৩৫, সোহরাওয়ার্দী ২/৪৪)। শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৪৪.৪ ওভারে ২০০/২ (দীপক ৭৪, রাহুল ৫০, শামসুর ৪৫*, মুশফিক ২৬*; রবিউল রবি ১/২৭)। ফল: শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৮ উইকেটে জয়ী।সূর্যতরুণ: ৫০ ওভারে ২০৯/৭ (রাজা ৯৪, বিল্লাল ৩৫; মোশাররফ ৫/৫৩, তারেক ২/২৬)। ভিক্টোরিয়া: ৪৮.২ ওভারে ২১২/৬ (তামিম ৮৫, কামরান ৭৩*, সাকিব ৩০; রাজা ৪/৩৫)। ফল: ভিক্টোরিয়া ৪ উইকেটে জয়ী।কলাবাগান: ৪৭.১ ওভারে ১৮৩ (নিজামউদ্দিন ৮৫, নাসিরউদ্দিন ২২; মুরাদ ৪/৪২, মনির ৩/২৬, তাইজুল ৩/৩৭)। প্রাইম দোলেশ্বর: ৪৬.৩ ওভারে ১৮৪/৭ (মেহেদি ৯৫, মানবিন্দর ৫৩; সোহাগ ৪/২৬, রকিবুল ২/৪৫)। ফল: প্রাইম দোলেশ্বর ৩ উইকেটে জয়ী।