ডিজিটাল বোর্ডে প্রিমিয়ার দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে এই প্রথম দাবার কোনো টুর্নামেন্ট হচ্ছে ডিজিটাল বোর্ডে। আর সেই টুর্নামেন্টটি হলো প্রিমিয়ার ডিভিশন লিগ। জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে গতকাল শুরু হওয়া এই টুর্নামেন্টে খেলছে ১০টি দল। লিগের জন্য ১০টি বোর্ড এনেছে দাবা ফেডারেশন। প্রতিটি বোর্ডের দাম ৯০ হাজার টাকা। ডিজিটাল বোর্ডে খেলার সুবিধা, ম্যাচগুলো সরাসরি অনলাইনে দেখা যায়। যদিও কারিগরি ত্রুটির জন্য দাবা ফেডারেশন তা এখনই দেখাতে পারছে না।
প্রথম দিনে গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব ৪-০ পয়েন্টে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবকে উড়িয়ে দিয়েছে। একই ব্যবধানে জিতেছে সাইফ স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ নৌবাহিনী দাবা দল, লিওনাইন চেস ক্লাব।