ডিফেন্ডার যখন 'স্ট্রাইকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্নান্দো হিয়েরো
ফার্নান্দো হিয়েরো

বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার আর মাত্র ২৯ দিন বাকি। দুরু দুরু বুকে ফুটবলপ্রেমীরা ক্ষণগণনা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। শুরু হয়েছে প্রথম আলো অনলাইনেরও ‘কাউন্ট ডাউন’। প্রতিদিন ধারাবাহিকভাবে ক্ষণগণনা নিয়ে একটি বিশেষ রচনা থাকছে। আজ থাকছে ‘২৯’ সংখ্যাটি নিয়ে—

ডিফেন্ডার, রক্ষণদুর্গের সেনানী। গোল ঠেকানোই তাঁদের কাজ। তাই বলে গোল করতেও তো বাধা নেই। কোনো কোনো ডিফেন্ডারের গোল করার রেকর্ড আরও অনেক স্ট্রাইকারের চেয়েও ভালো। ফার্নান্দো হিয়েরোর যেমন। মূলত ডিফেন্ডার পজিশনে খেলা এই সাবেক ফুটবলার জাতীয় দলের হয়ে করেছেন ২৯ গোল। শুধু তা-ই নয়, স্পেনের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটাও একসময় ছিল তাঁরই দখলে!

রিয়াল মাদ্রিদের এই সাবেক তারকা মূলত ছিলেন সেন্টার ব্যাক। কখনো-সখনো ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাতেও খেলতেন। ২০০২ বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পাওয়া হিয়েরোকে লা লিগার ইতিহাসে সবচেয়ে সেরা গোলদাতা ডিফেন্ডার মনে করা হয়। রিয়ালের হয়ে ১৯৮৯ থেকে ২০০৩ পর্যন্ত ব্যাপ্ত ক্যারিয়ারে যে ১০২টি লিগ গোল করেছেন।
সবচেয়ে চমক ছিল স্পেনের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি। যে রেকর্ড প্রথমে রাউল, এরপর বর্তমানে ডেভিড ভিয়া ভেঙেছেন।