ডিফেন্ডার-বৈরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল বিশ্বকাপ গোলপিপাসুদের জন্যই৷ এটি নাকি ডিফেন্ডারদের বিশ্বকাপ নয়! থিয়াগো সিলভার মুখেই শুনুন, ‘যাঁরা গোল পছন্দ করেন, এটি তাঁদের বিশ্বকাপ৷ ডিফেন্ডারদের জন্য এটি মোটেও সুখকর নয়৷ যা-ই হোক, গোলের জন্যই তো ফুটবল৷ তবু প্রতিপক্ষকে রুখে দিতে আমরা সপ্তাহজুড়ে কাজ করে চলছি৷’
ব্রাজিল বিশ্বকাপের প্রথম ১২ ম্যাচেই গোলসংখ্যা ৪১! ২০১০ বিশ্বকাপের প্রথম এক ডজন ম্যাচে হওয়া গোলের (২০টি) তুলনায় সংখ্যাটি দ্বিগুণেরও বেশি৷ রক্ষণভাগের খেলোয়াড়দের নড়েচড়ে বসতে হচ্ছে বৈকি৷ ব্রাজিল রক্ষণভাগের সেনাপতি সিলভা তো এর মধ্যেই অতিরিক্ত অনুশীলন শুরু করে দিয়েছেন৷ এই বিশ্বকাপে রক্ষণভাগের খেলোয়াড়দের কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে বলেই মনে করছেন এই পিএসজি তারকা৷ ওয়েবসাইট৷