ডিফোর হতাশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড দলে আসা-যাওয়ার মধ্যে আছেন অনেক দিন। তবে জাতীয় দলের অধ্যায় সম্ভবত শেষই হয়ে গেল জার্মেইন ডিফোর। বিশ্বকাপের ২৩ সদস্যের দলে ডাক পাননি ৩১ বছর বয়সী স্ট্রাইকার। রয় হজসনের এই সিদ্ধান্তে নাখোশ ডিফো, ‘আমার মনে হয় না আমি কখনো এটা মেনে নিতে পারব। যখন আপনি সব সময়ই দলে ডাক পেয়ে এসেছেন, তখন ২৩ সদস্যের দলে আপনি কেন নেই বোঝা কঠিন।’ ডিফো অবশ্য মাঠে নিজের কাজটা করে চলেছেন, গত পরশু মেজর লিগ সকারের (এমএলএস) দল টরন্টোর হয়ে গোল পেয়েছেন। যেটি সাত ম্যাচে তাঁর পঞ্চম গোল৷ গোলের মধ্যে আছেন, এটা ভেবেই ডিফোর যত হতাশা৷ ওয়েবসাইট।