ডিসমিসাল-শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস টেস্ট জিতেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ৫১ রানের এই জয়ে কোনো অবদানই নেই উইকেটকিপারের! বাউচারের বিদায়ে উইকেটকিপারের দায়িত্ব নেওয়া এবি ডি ভিলিয়ার্স না ধরেছেন কোনো স্টাম্পিং, না ধরেছেন কোনো ক্যাচ। দল জিতেছে কিন্তু উইকেটকিপারের হিসাব শূন্য, এমনটা এবারই প্রথম দেখেনি টেস্ট ক্রিকেট। এবারসহ এ রকম ঘটনার সাক্ষী ৪৪টি টেস্ট। গত জানুয়ারিতেই ইংল্যান্ডের বিপক্ষে আদনান আকমলের হয়েছিল এই অভিজ্ঞতা। ১৯৩০-এর দশকে ইংল্যান্ড জিতেছে এমন তিন ম্যাচে কোনো ডিমমিসাল করতে পারেননি লেস অ্যামিস। ভারতের সৈয়দ কিরমানিরও তিন ম্যাচে এমন অভিজ্ঞতা আছে।