ডিসেম্বরে দিল্লিতে সাফ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১-১৫ ডিসেম্বর নয়াদিল্লিতে হবে পরবর্তী সাফ ফুটবল টুর্নামেন্ট। তার আগে ১-১৫ সেপ্টেম্বর ঢাকায় বসছে প্রথম সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ। ১৪ এপ্রিল নয়াদিল্লিতে সাফের সভায় এই সময়সূচি চূড়ান্ত হয়েছে। এএফসির সভাপতি মোহাম্মদ বিন হাম্মামসহ এএফসি ও সাফের কর্মকর্তারা ছিলেন সভায়।সাফের সভার পাঁচ দিন পর সাফ সেক্রেটারি আলবার্তো কোলাসো স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি কাল দেওয়া হয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যমকে। এতে জানানো হয়েছে, ঢাকায় প্রথম সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ হবে আগামী ১-১৫ সেপ্টেম্বর। বাংলাদেশ ও ভারত থেকে খেলবে দুটি করে দল। বাকি সদস্যদেশগুলোর একটি করে ক্লাব। এ ছাড়া জুলাই-আগস্টে প্রথম সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল আয়োজনের সিদ্ধান্ত রয়েছে। এই টুর্নামেন্টের স্বাগতিক ঠিক হয়নি। এমনকি সাফ অনূর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্ট করার ব্যাপারেও নাকি সাফ সদস্যদেশগুলো আগ্রহী।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন সাফের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই সাফকে ঢেলে সাজানোর অনেক পরিকল্পনা জানিয়েছিলেন। কিন্তু বছর দুয়েক হলেও মহিলা টুর্নামেন্ট ছাড়া আর কোনো পরিকল্পনা আলোর মুখ দেখেনি। এবার দেখবে কী?